খালেদা জিয়ার ‘আত্মার মাগফেরাত’ কামনা করলেন বিএনপি নেতা!

রংপুর ব্যুরো

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘রুহের মাগফেরাত’ কামনা করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ

2024-06-24T21:17:07+00:00
2024-06-24T21:17:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার ‘আত্মার মাগফেরাত’ কামনা করলেন বিএনপি নেতা!
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৯:১৭ পিএম   (ভিজিট : ৩৮১)
X

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘রুহের মাগফেরাত’ কামনা করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। এ বক্তব্য দেওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

দলের একাধিক কর্মী বলেন, জীবিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কীভাবে করে? এটা তার (সাইফুল) দায়িত্বহীন বক্তব্য। ২৮ অক্টোবরের আন্দোলনের পর উনি রংপুরে এই প্রথম সভায় এসেছেন। আর এসেই বক্তব্যে বিতর্ক তৈরি করলেন।
সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম

১৪ সেকেন্ডের ভিডিওতে সাইফুল ইসলাম বলেন, আমি আরেকটি বিষয় গভীর দুঃখের সঙ্গে প্রকাশ করছি। আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আজকের এই জরুরি মিটিংয়ে তার জন্য দোয়া হবে, আপনারা সবাই থাকবেন।

এ বক্তব্য প্রসঙ্গে জানতে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি।

জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, উনি (সাইফুল) বিষয়টি ওইভাবে বলেননি। ভুলবশত হতে পারে, তবে ইচ্ছাকৃত বলার কথাও নয়। এটা স্লিপ অব টাং। ভিডিওটি আমাদেরই কেউ হয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy