খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট

2024-06-25T11:16:28+00:00
2024-06-25T11:16:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১১:১৬ এএম   (ভিজিট : ১৬০)
X

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে মো. আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা একটি কালো রঙের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথার বাম কানের পাশে, বুকের বাম পাশে ও বাম বোগলের নিচে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন ৩৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। আমরাও ঘটনাস্থলে এসেছি।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy