রাসেলস ভাইপার ধরে পুরস্কার পাচ্ছেন সেই তিনজন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে বনবিভাগে জমা দেওয়া হলে প্রত্যেককে ৫০ হাজার করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা

2024-06-25T14:32:30+00:00
2024-06-25T15:12:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাসেলস ভাইপার ধরে পুরস্কার পাচ্ছেন সেই তিনজন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৩২ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৩:১২ পিএম  (ভিজিট : ১৮৫)
X

ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে বনবিভাগে জমা দেওয়া হলে প্রত্যেককে ৫০ হাজার করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগ। 

এ ঘোষণার পর রোববার (২৩ জুন) ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তিনটি রাসেলস ভাইপার সাপ জমা পড়ে। সোমবার (২৪ জুন) সাপ তিনটি খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিন সাপ উদ্ধারকারী ব্যক্তিদের প্রত্যেককে ঘোষিত ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব নিশ্চিত করেছেন।

ফরিদপুর বন বিভাগের বিভাগীয় অফিসে তিনটি জীবিত রাসেলস ভাইপারের বাচ্চা জমা দেন ফরিদপুর সদরের রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান। তারা ঘোষণাকৃত পুরস্কারের টাকা পাবেন বলে জেলা আওয়ামী লীগ জানিয়েছে। সোমবার বিকেলের দিকে খুলনার বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে তিনটি রাসেলস ভাইপার সাপ পৌঁছে দেন ফরিদপুর বন বিভাগের প্রহরী মো. জাহিদুল ইসলাম। সাপ তিনটি গ্রহণ করেন ওই কার্যালয়ের বন্যপ্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য।

আরও পড়ুন

তিনি বলেন, রোববার বিকেলের দিকে জেলা আওয়ামী লীগ পুরস্কার ঘোষণা প্রত্যাহার করার আগে যে তিনিটি সাপ বন বিভাগে জমা পড়ে শুধুমাত্র ওই তিন ব্যক্তিকে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

এ ব্যাপারে তন্ময় আচার্য জানান, যে তিনটি রাসেল ভাইপার সাপ ফরিদপুর বন বিভাগ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তার মধ্যে একটি সাপ মারা গেছে। আরেকটির অবস্থা মৃতপ্রায়। তিনটির মধ্যে একটি সাপ সুস্থভাবে বেঁচে আছে। জীবিত সাপটির ব্যাপারে বন বিভাগ খুলনা ও ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ফরিদপুর বন বিভাগের প্রহরী মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে তিনি সাপ তিনটি নিয়ে একটি বাসে করে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। বিকেলের দিকে সাপ তিনটি জমা দেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বলেন, সাপ সম্পর্কিত পুরস্কার ঘোষণাটি আমরা প্রত্যাহার করেছি গতকাল সন্ধ্যা ৬টায়। তবে তার আগে ওই তিনটি সাপ বন বিভাগে জমা দেওয়া হয়েছে। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী খুব শিগগিরই ওই তিন ব্যক্তিকে পুরস্কার বাবদ ৫০ হাজার করে টাকা প্রদান করবো। যেহেতু কথা দিয়েছিলাম সেজন্য কথা রাখতে তিনজনকে দেড় লাখ টাকা প্রদান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy