ধামরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ করেছেন।মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা

2024-06-25T17:41:35+00:00
2024-06-25T18:46:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:৪১ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৪৬ পিএম  (ভিজিট : ২৬৫)
X

ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। 


এ সময় সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তারকে ফুলেল সংবর্ধণা দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy