শেরপুরে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান আকন্দ (৪৫) নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2024-06-25T18:13:16+00:00
2024-06-25T18:13:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান আকন্দ (৪৫) নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

২৫ জুন মঙ্গলবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ের গবরীকুড়া গ্রামের নিজ বাড়ির গোয়াল ঘরে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিকক্ষ (ধর্ম) হিসেবে কর্মরত ছিলেন। সে একই গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। 
 
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শিক্ষক মাসুদুর রহমান আকন্দ সোমবার গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেন। পরে নিজ বসতঘরে ঘুমাতে যায়। 

সকালে পরিবারের সদস্যরা মাসুদুর রহমানকে ঘরে না দেখে খুঁজতে থাকে। একপর্যায়ে মাসুদুর রহমানের স্ত্রী গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ জানান, রাতে আমরা একসাথে টিভিতে খেলা দেখেছি। পরে সে বাড়িতে চলে যায়। সকালে খবর পেলাম সে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy