নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে পৌরসভার দক্ষিণ নড়াইল

2024-06-25T20:35:13+00:00
2024-06-25T20:35:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই হনুমানটি।

প্রত্যক্ষদর্শী আর্টিস সাখি জানান, সকাল সাড়ে ১১টার দিকে আমার ও সৈয়দ আব্দুর রহমান উভয় বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসঙ্গে নড়াইল শহরে বসবাস করে আসছিলো। এরমধ্যে আজ একটি হনুমান মারা যায়। আরও ১টি হনুমান আশেপাশেই রয়েছে।  

নড়াইল বন বিভাগের ফরেষ্টার এস কে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং হনুমানটি কে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। 

হনুমানটির মৃত্যু ও সংরক্ষণ সম্পর্কে বন বিভাগ নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি বনসংরক্ষক অমিতা মন্ডল বলেন,আমি খুলনা বন্যপ্রাণি অধিদপ্তরকে জানিয়েছি। হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy