নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাজ্জাদ শেখ (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা

2024-06-26T12:21:08+00:00
2024-06-26T13:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:২১ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৯০)
X

নড়াইলে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাজ্জাদ শেখ (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২৫ জুন) রাতে জেলার নড়াগাতী থানার মাউলি ব্রিজ হতে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার নড়াগাতী থানার মাউলি গ্রামের হান্নান শেখের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্তাবধানে এসআই অপু মিত্র ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার নড়াগাতী থানার মাউলি ব্রিজ হতে সাজ্জাদ শেখকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy