চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের উজিরপুর এলাকায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছরের কিশোর আসমাউল মীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

2024-06-26T13:27:40+00:00
2024-06-26T13:47:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১:২৭ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ১:৪৭ পিএম  (ভিজিট : ১৬৩)
X

নড়াইলের উজিরপুর এলাকায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছরের কিশোর আসমাউল মীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।

বুধবার (২৬ জুন) সকালে আউড়িয়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে গতকাল মঙ্গলবার দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আসমাউল মীর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আউড়িয়া এলাকায় আসমাউল মীরের ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। দুই বন্ধুর সাথে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে নামে। 

আরও পড়ুন

তিনজন মিলে প্রায় ১০ থেকে ১৫ মিনিটি গোসল করে। পরে আসমাউল মীর পানিতে ডুব দিয়ে আর উপরে উঠে আসেনি। অপর দুইজন কিছু সময় তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। 

খুলনা থেকে আসা ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহের কোনো সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আসমাউল মীরের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy