নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে।বুধবার (২৬ জুন) ট্রলারে থাকা

2024-06-26T14:33:40+00:00
2024-06-26T15:05:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:৩৩ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ৩:০৫ পিএম  (ভিজিট : ২০০)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে। 

বুধবার (২৬ জুন) ট্রলারে থাকা তেলের ড্রামগুলো একে একে বিস্ফোরিত হয়। দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসে ৮ টি ইউনিট কাজ করছে। 

ফতুল্লা ফায়ার স্টেশনের ২টি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ২টি ইউনিট, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ২টি , হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ১টি ও সদরঘাট নদী স্টেশনের ১টি ইউনিট।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের কমপক্ষে আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা হচ্ছিল। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কেউ হতাহত বা নিখোঁজ আছেন কী না তা এখনো আমরা নিশ্চিত নই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy