বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

2024-06-26T16:54:08+00:00
2024-06-26T17:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪:৫৪ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ৫:১২ পিএম  (ভিজিট : ১৭২)
X

ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। পাগলকে নামাতে ঘটনাস্থলে গিয়েছে ইটনা ফায়ার সার্ভিস। বুধবার (২৬ জুন) সকালে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন (২৭) উপজেলার এলেংজুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে।

সবার অজান্তে আজ সকালে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তারা তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।
খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস ছিলনি থেকে বেলা সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানের জন্য নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেন। 

এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, ‘আমরা খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।’ 

তিন উপজেলার অষ্টগ্রামে ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজারসহ, প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy