বগুড়ার আদালতে ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে প্রধান বিচারপতি

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার জেলা দায়েরা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।প্রধান বিচারপতি বুধবার দুপুরে

2024-06-26T17:10:41+00:00
2024-06-26T17:10:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বগুড়ার আদালতে ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে প্রধান বিচারপতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২২৯)
X

বগুড়ার জেলা দায়েরা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

প্রধান বিচারপতি বুধবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন। এরপর তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এর সভাকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার পেছনে একটি ঘটনা আছে। পূর্ববর্তী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, বিচারপ্রার্থী মানুষ যখন আদালতে আসে, সেখানে তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা থাকেনা। তখন প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে একটি প্রকল্পের মাধ্যমে সারা দেশের ৬৪ জেলায় ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই অংশ বগুড়ার এই ন্যায়কুঞ্জ। প্রায় এক বছর আগে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। 

সারাদেশে ২ ধরনের ন্যায়কুঞ্জ আছে ৮০০ বর্গফুট ও এক হাজার বর্গফুট আয়তনের। বগুড়া জেলা বড় বিধায় এখানে এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে। যেসকল বিচারপ্রার্থী মানুষ বগুড়ার আদালতে আসেন তারা যেন সাচ্ছন্দে এখানে বসতে পারেন, বিশ্রাম ও পানি পান করার সুযোগ পান এই উদ্দেশেই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, ‘মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যাদের জন্য ন্যায় বিচার সেই বিচারপ্রার্থী মানুষের সুখ-দুঃখের কথা বিচার বিভাগকে যেমন চিন্তা করতে হয়; একই সঙ্গে রাষ্ট্র অবশ্যই তা চিন্তা করে। আর রাষ্ট্র চিন্তা করে বলেই বিচার বিভাগের প্রস্তাবে সরকার সাড়া দেওয়ায় ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। 

আইনের শাসনের অধিকার প্রত্যেকটি নাগরিকের মৌলিক এবং সাংবিধানিক অধিকার। সংবিধান এই অধিকারকে নিশ্চিত করেছে। যারা বিচারপ্রার্থী মানুষ এখানে আসবেন, স্বাক্ষী দিতে যারা আসবেন তারা এখানে বিশ্রাম নিতে পারবেন। এমনকি জামিনে থাকা আসামীরাও এখানে বিশ্রাম নিতে পারবেন। এতে করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এক সময় আমরা দেখতে পাব বিচার কাজের মন্থরগতি কমে গেছে, বিচার গতি পেয়েছে এবং বিচারকাজ গতিময়তার পথে এগিয়ে যাচ্ছে। এভাবেই আমরা বিচার বিভাগকে এগিয়ে নিতে চাই এবং এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী হাত বাড়িয়ে দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই।

ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর প্রধান বিচারপতি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করেন। 

অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী, স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শহিদল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন আদালতের বিচারকগণ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য একটি ওয়েটিং রুমে বসার জন্য ৭২টি সিট রয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক দুগ্ধপোষ্য শিশু ও মায়ের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রয়েছে। 

নারী ও পুরুষদের জন্য আলাদা শৌচাগারসহ জরুরী প্রয়োজনে খাবার কেনার জন্য আলাদা ফুড কর্নারেরও ব্যবস্থা রয়েছে এই ন্যায়কুঞ্জে। প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে বগুড়ার গণপূর্ত বিভাগ। বিকালে জেলার সার্কিট হাউজের সভা কক্ষে জয়পুরহাট জেলা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy