বাঘায় মেয়র আক্কাছের চাইনিজ কুড়ালের আঘাতে আ.লীগ নেতার মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর চাইনিস কুড়ালের আঘাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহত হয়েছেন।বুধবার (২৬

2024-06-26T17:54:14+00:00
2024-06-26T21:03:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঘায় মেয়র আক্কাছের চাইনিজ কুড়ালের আঘাতে আ.লীগ নেতার মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:৫৪ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৪ ৯:০৩ পিএম  (ভিজিট : ১৮৩)
X

বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর চাইনিস কুড়ালের আঘাতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

আশরাফুল ইসলাম বাবুল (৫৫) বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের মৃত আমুর হোসেন আমুর ছেলে। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল জানান, গত (২২ জুন) গুরুতর আহত বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিউতে) ভর্তি করানো হয়, এরপর থেকে ক্রমান্বয় তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। সর্বশেষ তার মাথার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায়। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান এই চিকিৎসক।


জানা গেছে, শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে বাঘা উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল। এ সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখানে কয়েকটি পিস্তলের গুলিবর্ষণ করা হয়। আতঙ্কে তারা মানববন্ধন ছেড়ে উপজেলা চত্বরের ভেতরে পালাতে গেলে আসামিরা এলোপাতাড়ি ইটপাটকেল ও পাথর ছোড়ে।

এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম উপজেলা অডিটরিয়ামের সামনে পড়ে গেলে তাকে চায়নিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার বাঁ-পাশে আঘাত করেন আক্কাছ আলী। মামলার ২ নম্বর আসামি মেরাজুল ইসলাম তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আশরাফুল ইসলামের ঘাড়ে আঘাত করেন।

আসামিদের ইটপাটকেল ও পাথরের আঘাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের গ্লাস ও কয়েকটি চেয়ার ভাঙচুর করায় আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়। 

আহত আশরাফুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৪টার তার মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy