৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট ব্যুরো

সারাবাংলা

৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টার

2024-06-27T10:19:11+00:00
2024-06-27T10:19:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:১৯ এএম   (ভিজিট : ১৭৭)
X

৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছালে বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল কুলাউড়া জংশন থেকে এসে ট্রেনটি উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেন দুর্ঘটনার ৯ ঘণ্টা পর লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy