এবার চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপের!

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

রাসেলস ভাইপার নিয়ে যখন আতঙ্কে দিন কাটছে মানুষের তখন চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল একটি সাপের। বগুড়ার সান্তাহার

2024-06-27T12:34:25+00:00
2024-06-27T14:52:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল সাপের!
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১২:৩৪ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ২:৫২ পিএম  (ভিজিট : ২৫১)
X

রাসেলস ভাইপার নিয়ে যখন আতঙ্কে দিন কাটছে মানুষের তখন চলন্ত ট্রেনের ছাদে দেখা মিলল একটি সাপের। বগুড়ার সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড়গামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

বুধবার (২৬ জুন) সান্তাহার রেলস্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস। ওই ট্রেনের ছাদে যাত্রীরা একটি সাপ দেখতে পান। যদিও ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছালে সাপটির উপস্থিতি পাওয়া যায়নি।

আরও পড়ুন: 

জানা গেছে, বুধবার বেলা ১১টায় ট্রেনের ছাদে সাপ দেখার পর যাত্রীরা দায়িত্বরতদের অবগত করেন। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে পৌঁছায়। রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পাননি।

এ বিষয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় গণমাধ্যমকে বলেন, যাত্রীরা চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি গোখরা সাপ। এর মাঝে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। তবে সাপটি পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy