কালকিনি পৌরসভার বর্জ্য অপসারণে আধুনিকতার ছোঁয়া

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

কালকিনি পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে পৌরসভার মেয়র এস.এম হানিফ এর উদ্যোগে বর্জ্য রাখার

2024-06-27T14:30:44+00:00
2024-06-27T14:55:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালকিনি পৌরসভার বর্জ্য অপসারণে আধুনিকতার ছোঁয়া
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ২:৩০ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ২:৫৫ পিএম  (ভিজিট : ২২৪)
X

কালকিনি পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে পৌরসভার মেয়র এস.এম হানিফ এর উদ্যোগে বর্জ্য রাখার ঝুঁড়ি ও বর্জ্য পরিবহনে আধুনিক গাড়ির ব্যাবস্থা করা হয়েছে।

আই.ইউ.জি.আই.পি প্রকল্পের মাধ্যমে পৌরসভার বর্জ্য অপসরণে আধুনিক ৫ টি মাহিন্দ্রা গাড়ি, ৫ টি ভ্যান গাড়ি ও ২৫ শতাধীক ঝুঁড়ি প্রদান করা হয়েছে। এতে পৌরসভার গৃহাস্থলি ও আশেপাশের ময়লা-আর্বজনা,পঁচনশীল, দূর্গন্ধময় দ্রব্য পৌরসভার প্রতিটি বাড়ি বাড়ি হতে নির্দিষ্ট ঝুঁড়িতে রেখে তা পরিবহন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে ফেলা হবে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও রোগ ব্যাধীর হুমকি থেকে রক্ষা পাবে পৌরবাসী। 

আরও পড়ুন: 

এই প্রথম বর্জ্য অপসরণে এমন আধুনিক স্মার্ট ব্যাবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ায় পৌর মেয়র এস.এম হানিফ এর ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী।

আগে বাড়ি বাড়ি ও বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ করতে বিভিন্ন সমস্যায় পরতে হতো পৌর পরিচ্ছন্নতা কর্মীদের । তবে বর্জ্য অপসারনে এ আধুনিক গাড়ির ব্যাবস্থা হওয়ায় তারা সহজেই নিয়মিত এ বর্জ্য আপসারণ হবে।

মেয়র এস.এম হানিফ বলেন, কালকিনি পৌরবাসিদের আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আধুনিক ও স্মার্ট ও পরিচ্ছন্ন পৌরসভা গডার। তারই ধারাবাহিকতায় রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। আমরা যারা পৌরবাসি আছি সকলেই সচেতন হবো নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy