ঝিনাইদহে জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন

2024-06-27T16:31:11+00:00
2024-06-27T16:40:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:৩১ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৪:৪০ পিএম  (ভিজিট : ১৮৪)
X

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জেলা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২২ এর এ শুমারির মোড়ক উন্মোচন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব আজাদ জাহান, পরিসংখ্যান ব্যুরোর এসডিজি সেলের উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা আলমগীর হোসেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান। 

আরও পড়ুন: 

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম। মোড়ন উন্মোচন শেষে জনশুমারির জেলার তথ্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ঝিনাইদহে বর্তমান জনসংখ্যা ২০ লাখ ৫ হাজার ৮’শ ৪৮ জন। জনসংখ্যায় পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি। 

বর্তমানে ঝিনাইদহে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন জেলার ৯৯ দশমিক ৬৯ ভাগ মানুষ। যেখানে ১৯৯১ সালে ছিলো ৫ দশমিক ৯৯ ভাগ। এছাড়াও জনশুমারিতে উঠে আসা জেলার নানা তথ্য তুলে ধরা হয় এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy