শিবালয়ে জনসচেতনতামূলক সভা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশেই মানুষের মাঝে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। এ সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছেন বলে

2024-06-27T17:26:02+00:00
2024-06-27T20:45:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে রাসেল ভাইপার সাপের আতঙ্ক
শিবালয়ে জনসচেতনতামূলক সভা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৫:২৬ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৮:৪৫ পিএম  (ভিজিট : ৪০৫)
X

সারা দেশেই মানুষের মাঝে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। এ সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় কয়েকজন মানুষ এ সাপের কামড়ে মারা গেছেন বলে জানা গেছে। এরপরে থেকেই জেলার বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৃহস্পতিবার শিবালয়ে এ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানান, নদী তীরবর্তী চর এলাকায় ও পার্শ্ববর্তী গ্রামে রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। এতে কৃষকরা জমিতে ফসল পরিচর্যা ও ফসল কাটতে যেতে ভয় পাচ্ছেন ।

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দুর্গম চর অঞ্চলের কয়েকজনের সাথে কথা বলে তারা জানান, রাসেল ভাইয়ের সাত চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে। তাই কৃষকরা ভয়ে ফসলি মাঠে যেতে সাহস পাচ্ছেন না। তাই তারা ফসল ঘরে তুলতে নানা সমস্যা পড়ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফজলে বারী বলেন, রাসেল ভাইপার সাপ কাউকে কামড় দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পরামর্শ দিচ্ছি। আমরা রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেব । 

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার বলেন, এ উপজেলায় ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। ছাড়া আমরা রাসেল ভাইপার সাপ সম্পর্কে কৃষকদের সচেতন করছি। কৃষকদের সাথে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় করা হচ্ছে। এছাড়া, কৃষকদের সতর্কতার সাথে ফসলি মাঠে যাবার পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, রাসেল ভাইপার সাপ সম্পর্কে নানা ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। সাপকে ভয় পাওয়ার চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা আহ্বান জানান তিনি।

এদিকে, শিবালয়ে রাসেল ভাইপার সাপের উপদ্রব সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল রুম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান প্রধান অতিথি ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফজলে বারী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy