ডুমুরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত গুনী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হযেছে। গত বুধবার

2024-06-27T19:29:58+00:00
2024-06-27T20:48:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৭:২৯ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৮:৪৮ পিএম  (ভিজিট : ২৬৯)
X

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত গুনী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হযেছে। গত বুধবার টোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। 

এসময় বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও অধ্যায়নরত ৩৯ কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়েছে। একই সঙ্গে টোলনা গ্রামের অবসরপ্রাপ্ত ২২ জন গুণী শিক্ষককেও সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন সিঙ্গাপুর প্রবাসী জমীম সরদার। তার একান্ত প্রচেষ্টা এবং এলাকার  অন্যান্য কৃতি সন্তানদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস, বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রফেসর মো. শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সহকারি জজ দোলন হাসান, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. বিএম আবুল বাশার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (টোলনা জেপিডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়) পীর মোহাম্মদ বিশ্বাস, প্রফেসর মো.শাহিদুল ইসলাম (হামদার্দ বিশ্ববিদ্যালয়), সমাজসেবক নৃপেণ মন্ডল, মো. শহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক (রঘুনাথপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়), বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম নিরব প্রমুখ। 

আরও পড়ুন

অনুষ্ঠানের আয়োজনকারীদের মধ্যে ছিলেন- টোলনা গ্রামের কৃতি সন্তান জুলফিকার আলী ভুট্টো, শাহীন আলম বিশ্বাস, মশিউর রহমান, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন সরদার, আজহারুল ইসলাম, আছাবুর বিশ্বাস, ইউসুফ বিশ্বাস, রিপন বিশ্বাস প্রমুখ। 
সাবেক ও অধ্যায়নরত যেসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্যে ছিলেন- হায়দার আলী, শফিকুল ইসলাম,  সিরাজুল ইসলাম, দোলন হাসান, নূরুল ইসলাম নিরব, আলমগীর হোসেন, আবুল বাশার, আলামিন, হাফিজুর, শাহাদাৎ, পারভেজ জাহান, তৌফিকুর রহমান, আনিস, জিপ্পি, রুহুল, সুমন, রেজাউল, মিনহাজ, জুয়েল, কামরান, ইউসুফ হোসেন, মুজিব, জাহাঙ্গীর, আশিক, বিএম সাগর, মেজবাহ, তন্ময়, বাদল, সাকিব, তৌফিক, ইউসুফ বিশ্বাস, সাবিয়া সূলতানা, ইরিন, সোনিয়া, শায়লা আক্তার, নাসরিন খাতুন প্রমুখ।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক বাবু কিরণ চন্দ্র বৈরাগী (রঘুনাথপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়)। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই শিক্ষাকে যথাযথ সম্মানিত করতে না পারলে শিক্ষার প্রকৃত অর্জন বিলীন হতে বাধ্য। বহু বছর পর হলেও আমরা আমাদের টোলনা গ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করতে পেরেছি। এটা আমার শেষ জীবনের এক বড় প্রাপ্তি। আমরা আশা করছি আগামীতেও গুণীজনদের সম্মানিত করার এই ধারা চিরকাল অব্যাহত থাকবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy