রাজবাড়ীর জেলা প্রশাসক পেলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘শুদ্ধাচার পুরস্কার’

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ‘শুদ্ধাচার পুরস্কার’ ২০২৩-২৪ পেয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ।গত ২৬শে

2024-06-27T19:52:53+00:00
2024-06-27T20:44:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীর জেলা প্রশাসক পেলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘শুদ্ধাচার পুরস্কার’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৭:৫২ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৮:৪৪ পিএম  (ভিজিট : ২০৮)
X

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ‘শুদ্ধাচার পুরস্কার’ ২০২৩-২৪ পেয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ।

গত ২৬শে জুন (বুধবার) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।  

আরও পড়ুন

জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানসহ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নূরুল হক ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গাড়ি চালক (মূল পদায়ন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা) মোঃ অলিউর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ কবির হোসেন শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বৃহস্পতিবার বাংলাদেশ বুলেটিনকে বলেন, শুদ্ধাচার পুরস্কার আমার টিম এর সবার জন্য একটি বড় প্রাপ্তী। সবাই মিলে ভালো কাজ করার দরুন এ পুরষ্কার পেয়েছি। এ কৃতিত্ব সবার।  এ পুরস্কার আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy