ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় মোঃ পরান(৪) নামে এক শিশু অটোভ্যানের নিচে পড়ে নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ১

2024-06-27T21:03:33+00:00
2024-06-27T21:08:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৯:০৩ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৪ ৯:০৮ পিএম  (ভিজিট : ১৫৭)
X

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় মোঃ পরান(৪) নামে এক শিশু অটোভ্যানের নিচে পড়ে নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ১ নং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরান উপজেলার পোড়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মাহেন্দ্রা চালক মোঃ সেলিম মিয়ার ছেলে। এ  ঘটনায় অটোভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়ি পুর্বপাড়া গ্রামে বিকেলে কয়েকজন শিশুরা মিলে পোড়াবাড়ি টু ছোনখোলা আঞ্চলিক সড়কের পাশে বাড়ির উঠানে ফুটবল খেলতে ছিলো । খেলার এক পর্যায়ে বলটি পাকা সড়কে চলে যায়। পরান বলটি দৌড়ে আনতে যেয়ে ফেরার সময় হঠাৎ অটোভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় অটোভ্যানের চাকা শিশু পরানের বুকের উপর দিয়ে যায়। 
পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজন যাত্রী আহত হন। আহত যাত্রির মধ্যে শান্তানগর গ্রামের সোহরাব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আরেকজন অঙ্গাত মহিলা যাত্রিকে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সততা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy