ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির সময় ১০জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শুক্রবার সকাল থেকে

2024-06-28T16:44:19+00:00
2024-06-28T16:44:19+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির সময় ১০জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসানের জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।  এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১৪ হাজার ৬৪০ টাকা, ৩টি কোটি, ৩টি লাঠি এবং বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

 র‌্যাব-১৪’র কোম্পানি কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহে বিভিন্ন স্থানে পণ্যবাহী পরিবহন থামিয়ে চাঁদা হওয়ায় খবর পেয়ে অভিযানে নামে র‌্যাব। এর ধারাবাহিকতায়, ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর ইসলাম(৪০), ফরহাদ হোসেন(৩৫), ইদ্রিস আলী(৩৭) ও তোফাজ্জল হোসেন(৪১) নামের ৪ চাঁদাবাজকে, চরপাড়া এলাকা থেকে  মোঃ মিঠুন(২৫), সবুজ(৩৮), আবু সাঈদ (৩০) ও মোঃ রুবেল (৩০) নামের ৪ চাঁদাবাজকে এবং শম্ভুগঞ্জ ব্রীজ এলাকা থেকে  মোঃ রফিকুল ইসলাম(৩৫) ও মোহাম্মদ আলমাস(৪০) নামের দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করে র‌্যাব। 

র‌্যাব জানায়, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে বলে স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রাস্তার উপর অবস্থান নেয়। দেশের বিভিন্ন স্থান হতে পণ্যবাহী যানবাহন ময়মনসিংহে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে।

ড্রাইভাররা তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা প্রতিটি ট্রাক ও পণ্যবাহী যানবাহন হতে চাঁদা আদায় করে থাকে। উক্ত চক্রটি ময়মনসিংহের বিভিন্ন স্থান হতে প্রতি রাতে পণ্যবাহী গাড়ির চালকদের নিকট হতে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে মর্মে জানা যায়। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব তাদের আশ্রয়দাতা, পৃষ্ঠপোষকতাকারী ও মদতদাতাদের তথ্য পেয়েছে এবং ভবিষ্যতে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy