কমলগঞ্জে ভারতীয় ফেনসিডিল সহ আটক ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পীরের বাজার রোড় থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসাহী কে আটক

2024-06-29T12:40:34+00:00
2024-06-29T12:40:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ভারতীয় ফেনসিডিল সহ আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১২:৪০ পিএম   (ভিজিট : ১৮০)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর পীরের বাজার রোড় থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসাহী কে আটক করেছে পুলিশ। 

গত (২৭ জুন)  শুক্রবার রাত ১১ টায়  ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ বদরুল ইসলাম নাঈম (২০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে কুলাউড়া উপজেলার হাজিপুর  ইউনিয়নের বিলের পার  গ্রামের আনছর আলীর  ছেলে।

জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সহ বদরুল ইসলাম নাঈম কে  আটক করা হয়। এ সময় তাকে  তল্লাশি করে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল  পাওয়া যায়। সে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক ব্যবসাহীকে  ১০  বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত ব্যাকতিকে পুলিশি প্রহরার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy