অগ্রণী ব্যাংক কর্মীদের ১২ হাজার তথ্য হ্যাকারদের কাছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পুরো সার্ভার হ্যাকারদের কবলে পড়েনি।

2024-06-29T13:07:49+00:00
2024-06-29T13:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অগ্রণী ব্যাংক কর্মীদের ১২ হাজার তথ্য হ্যাকারদের কাছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১:০৭ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৪ ১:১০ পিএম  (ভিজিট : ২৬১)
X

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পুরো সার্ভার হ্যাকারদের কবলে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডি হ্যাকারদের হাতে গিয়েছিলে। সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। ‘কিল সিকিউরিটি’ নামে একটি গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরির দাবি করে। 

তথ্য চুরির পর হ্যাকাররা অর্থও দাবি করেছিল। জানা গেছে, টেলিগ্রামের মাধ্যমে গত ১৭ মে হ্যাকাররা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে তারা এসব তথ্য ফাঁস করে দেবে। তবে টাকা না পেয়ে তারা গত ৬ জুন তথ্যগুলো ডার্ক ওয়েবে ফাঁস করে।

ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। এখন হ্যাকারদের আক্রমণের কথা শুনছেন। তবে সার্ভার আর স্লো নেই।

এ বিষয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং আইটি বিভাগের দায়িত্বে থাকা আব্দুর রহমান গাজী গণমাধ্যমকে বলেন, বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটেনি। কিছু কর্মীর ই-মেইল হ্যাকড হয়েছিল। পরে তা পুনরুদ্ধার করতে পেরেছেন বলে তিনি জানান।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy