দুর্গাপুরে টাস্কফোর্স অভিযানে ভারতীয় চোরাই চিনি জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কসমেটিক জব্দ

2024-06-29T15:22:07+00:00
2024-06-29T15:22:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে টাস্কফোর্স অভিযানে ভারতীয় চোরাই চিনি জব্দ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:২২ পিএম   (ভিজিট : ২৫৮)
X

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা।

গতকাল শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। 

চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরো সদস্য।

অভিযান সূত্রে জানা গেছে,শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট,বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। সেইসাথে দুই বস্তা অনুমোদনবিহীন,নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। 

দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy