ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়নে কৃষি মেলা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

কৃষিই সমৃদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

2024-06-29T15:24:41+00:00
2024-06-29T15:24:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়নে কৃষি মেলা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৫২)
X

"কৃষিই সমৃদ্ধ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৯জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।  উপজেলা কৃষি অফিসারের আয়োজনে সভাপতিত্ব ও উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল কবীর রাসেল। 

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন,কৃষি অফিসার হুমায়ূন দিলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক প্রমুখ। 

উক্ত মেলায় ফলজ বনজ সহ আধুনিক কৃষি প্রযুক্তির ১৬ টি স্টল হয়েছে। এসময় উপজেলার ১ হাজার ৪ শত প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফসী জাতের ধান বীজ,১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন নার্সারীর মালিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy