কালিহাতীতে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ -২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এক

2024-06-29T15:50:36+00:00
2024-06-29T15:50:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩:৫০ পিএম   (ভিজিট : ৩১৮)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ -২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এক হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম ও বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ করে এমওপি সার পাবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy