কথিত মামা পরিচয়ে গৃহবধূর বাসায় রাত্রিযাপন, অতঃপর শ্বাসরোধে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুরে মামা পরিচয়ে প্রবাসী গৃহবধূ শিউলি বেগম (২৩) এর বাড়ীতে চার দিন ধরে রাত্রি যাপন করে। অতঃপর

2024-06-29T16:42:28+00:00
2024-06-30T19:09:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কথিত মামা পরিচয়ে গৃহবধূর বাসায় রাত্রিযাপন, অতঃপর শ্বাসরোধে হত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪:৪২ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৭:০৯ পিএম  (ভিজিট : ৪৫০)
X

নাটোরের লালপুরে মামা পরিচয়ে প্রবাসী গৃহবধূ শিউলি বেগম (২৩) এর বাড়ীতে চার দিন ধরে রাত্রি যাপন করে। অতঃপর শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

জানা যায় শনিবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের তেনাছেরা গ্রাম থেকে নিহত প্রবাসী গৃহবধূ শিউলি বেগমের (২৩) লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

নিহত ওই গৃহবধূ একই গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, প্রবাসী সোহানুর ও তার ছোট ভাইয়ের পরিবার একই বাড়িতে বসবাস করতো। ছোট ভাইয়ের স্ত্রী তার বাবার বাড়িতে যায় ৫ দিন আগে। সেই সুযোগে কথিত মামা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে ঘটনার দিন সকালে প্রবাসির ছোট ভাই রিপনের স্ত্রী সকালে বাড়িতে এসে ডাকাডাকি করলে কথিত মামা গেটের দরজা খুলে দেন। এরপরেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। 

কিন্তু এই ঘটনার পর থেকেই অজ্ঞাত ওই মামার এখন পর্যন্ত হদিস পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য নিহত প্রবাসী গৃহবধূ শিউলি বেগম এক শিশু সন্তানের জননী। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত  মামলা রুজু হয়নি তবে মামলারুজু প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy