নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলায় নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় গাড়ীর ধাক্কায় সুমন শেখ (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।শনিবার

2024-06-29T16:49:34+00:00
2024-06-29T16:49:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নড়াইল সদর উপজেলায় নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় গাড়ীর ধাক্কায় সুমন শেখ (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

শনিবার (২৯ জুন) ভোর সকালের দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় সুমন ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy