কুষ্টিয়ায় বৃদ্ধ প্রহরীর হাত-পা দগ্ধ রক্তাক্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রাম থেকে এক বৃদ্ধ পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার

2024-06-29T16:58:47+00:00
2024-06-29T17:54:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় বৃদ্ধ প্রহরীর হাত-পা দগ্ধ রক্তাক্ত লাশ উদ্ধার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪:৫৮ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ২২৮)
X

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রাম থেকে এক বৃদ্ধ পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত এবং পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

নিহত বৃদ্ধের নাম মনির হোসেন মনি (৮০)। তিনি ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে এবং স্থানীয় আব্দুর রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছরের বেশি সময় ধরে এখানে পাহারাদারের কাজ করেন তিনি। একাই থাকতেন ওই ঘরে।

≫ কথিত মামা পরিচয়ে গৃহবধূর বাড়ীতে রাত্রিযাপন, অতঃপর শ্বাসরোধ করে হত্যা


স্থানীয়দের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে দেখাশোনা করতেন বৃদ্ধ মনি। ওই বাড়ির বাইরের একটি ঘরে তিনি থাকতেন। 

আজ শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর বিছানা মনিরের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের হাত ও পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy