সাপের কামড়ে যুবকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবক মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে

2024-06-29T18:02:21+00:00
2024-06-29T18:02:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপের কামড়ে যুবকের মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ২০২)
X

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবক মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে টেটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম নামের ব্যক্তি এ সময় বিষধর সাপ এসে ওই যুবকে পায়ে কামড় দেয়। 

নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের উনুস আলীর ছেলে সাইফুল ইসলাম( ৩৮)। 

এলাকাবাসীর পরিবার সূত্রে জানা যায় , উপজেলা বাসুরা এলাকার একটি বিলে শুক্রবার রাতে টেটা দিয়ে  মাছ ধরতে যান সাইফুল ইসলাম। এ সময় বিষধর সাপ এসে সাইফুল ইসলামের পায়ের কামড় দেয়।সপটি কামড় দেওয়ার মুহূর্তের মধ্যে সাপটিকে টেটা দিয়ে ঘেতে বাড়ীতে নিয়ে আসে । 

প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সাপের ওজার কাছে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন। 

শনিবার যোহরের নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy