টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে সাগর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার

2024-06-30T10:51:56+00:00
2024-06-30T10:51:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ১০:৫১ এএম   (ভিজিট : ২১৯)
X

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে সাগর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে স্থানীয় দত্তপাড়া বনমালা রেলগেট এলাকায় এঘটনা ঘটে। 

নিহত সাগর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নিজবাখাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে টঙ্গী জহির মার্কেট এলাকায় থেকে রংমিস্ত্রির কাজ করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে বনমালা রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সাগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy