প্রবাসীর স্ত্রী হত্যার অভিযোগে কথিত মামা আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলী বেগমকে হত্যার অভিযোগে নিহতের কথিত মামা জাকির হোসেন কে গতকাল রাতেই পার্শ্ববর্তী বাগাতিপাড়া

2024-06-30T14:00:39+00:00
2024-06-30T15:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীর স্ত্রী হত্যার অভিযোগে কথিত মামা আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ২:০০ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৩:২৮ পিএম  (ভিজিট : ৪৩২)
X

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলী বেগমকে হত্যার অভিযোগে নিহতের কথিত মামা জাকির হোসেন কে গতকাল রাতেই পার্শ্ববর্তী বাগাতিপাড়া থানা এলাকা হতে আটক করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রাম থেকে জাকির হোসেনকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মামা পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি গত চার দিন ধরে শিউলী বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। সেই সুত্র ধরেই জাকির হোসেন নামে কথিত মামাকে আটক করা হয়েছে। 

হত্যার বিস্তারিত তথ্য জিজ্ঞাসা বাদের পর সঠিক জানা যাবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, বাগাতিপাড়া থানা মারফৎ তিনি জেনেছেন জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি।’ এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছিলাম। 


সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী সোহানুর রহমানের নিহত স্ত্রী শিউলী বেগমের কথিত মামা জাকির হোসেনকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

উল্লেখ্য, নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে দুবাই প্রবাসী সোহানুর রহমানের বাড়ির শয়ন কক্ষ থেকে তাঁর স্ত্রী শিউলী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতরাতের কোনো এক সময় শিউলী বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

সকালে নিহতের দেবরের স্ত্রী নিতু বেগম বাড়িতে এসে ডাকাডাকি করলে এক ব্যক্তি ঘরের দরজা খুলে দিয়ে পালিয়ে যান। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিউলী বেগমের মরদেহ বিছানায় কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং একাধিক টিমকে ঘটনার তদন্তে মাঠে নামিয়ে দেন ।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy