যশোর-নড়াইল মহাসড়কের যাত্রীবাহি বাস খাদে, আহত ৪০

যশোর প্রতিনিধি

সারাবাংলা

আজ রোববার যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহি বাস খাদে

2024-06-30T16:32:30+00:00
2024-06-30T16:53:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোর-নড়াইল মহাসড়কের যাত্রীবাহি বাস খাদে, আহত ৪০
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৪:৩২ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১৫৫)
X

আজ রোববার যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহি বাস খাদে পড়ে ৪০ জন আহত। 

স্থানীয়দের নিকট থেকে জানা যায়,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ক- ১৫- ৮৩৮৩ )যাত্রী বাহী বাসটি বেপরোয়া গতিতে চলার বেলা সাড়ে ১১ টার দিকে এর সময়  বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় দুর্ঘটনায় ১০ জন গুরুতরসহ মোট ৪০ জন আহত হয়।


আহতদেরকে যশোর জেনারেল হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।দুর্ঘটনায় আহত আবদুল গফুর বলেন, গাড়ির চালককের বেপরোয়া চালানোর করণেই এ দুর্ঘটনা ঘটেছে।আহত যাত্রী রহিমা বেগম বলেন যে, কিভাবে যেন হঠাৎ করেই গাড়ী খাদের মধ্যে পড়ে গেল। 

দুর্ঘটনার পরপরই বাঘারপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

 বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy