রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপন, পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথের সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের।নীলফামারী জেলার ডোমার

2024-06-30T16:44:27+00:00
2024-06-30T16:52:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপন, পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৪:৪৪ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ৩৩৯)
X

বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথের সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের। 

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর হবে দেশের গুরুত্বপূর্ণ  স্থলবন্দর। বন্ধু প্রীতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। ফলে বদলে যাবে এলাকার আত্ম সামাজিক উন্নয়নের চিত্র। 

রবিবার চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট রেলপথ পরিদর্শন কালে ভারতীয় রাজশাহী বিভাগীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার রায় উক্ত কথাগুলি বলেছেন।


ভারতীয় সহকারি হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ী জিরো পয়েন্টে রেল সংযোগ স্থাপনা পরিদর্শন কালে রেলের পাশাপাশি ভারতের সাথে সডক সংযোগের স্থান পরিদর্শন করেন।

এসময় ,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, জেলা ড্রাগ এসোসিয়েশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ  নেছার উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
                                                 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy