শ্রীপুরে ট্রাক চাপায় তুলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুলা গবেষণা কেন্দ্রের জিনিং কর্মকর্তা মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৬০)

2024-06-30T18:09:22+00:00
2024-06-30T18:14:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ট্রাক চাপায় তুলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৬:০৯ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৬:১৪ পিএম  (ভিজিট : ১৯০)
X

গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুলা গবেষণা কেন্দ্রের জিনিং কর্মকর্তা মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৬০) নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) তুলা গবেষণা কেন্দ্রের মেইন গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী মাগুরা জেলা সদর থানার লাহুরিয়া গ্রামের মৃত আদম মোল্লার ছেলে। তিনি তুলা গবেষণা কেন্দ্রে তুলা বীজ সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারসহ ওই কেন্দ্রের কোয়ার্টারে বসবাস করতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ইউনুস আলী মোটরসাইকেলে অফিসের কাজে কর্মস্থল থেকে বের হচ্ছিলেন। তুলা গবেষণার কেন্দ্রের প্রধান ফটক পার হয়ে মহাসড়কে উঠলে দ্রুত গতির ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭০৬৭) সাথে মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-হ-৩৪-১৫৯১) মুখোমুখি সংঘর্ষ হয়। 


এসময় তার মোটরসাইকেল সড়কে পড়ে গেলে ওই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর মাথার খুলি থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদেব চক্রবর্তী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ইউনুস আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy