কুষ্টিয়ায় ভুয়া লেফটেনেন্ট কর্ণেল কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

ভুয়া লেঃ কর্ণেল পরিচয়ে এতিমের সংসার ভেঙে, কাবিনের সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক দম্পতি সবুর ও

2024-06-30T19:39:00+00:00
2024-06-30T20:30:47+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ভুয়া লেফটেনেন্ট কর্ণেল কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৭:৩৯ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৪ ৮:৩০ পিএম  (ভিজিট : ২৩৯)
X

ভুয়া লেঃ কর্ণেল পরিচয়ে এতিমের সংসার ভেঙে, কাবিনের সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক দম্পতি সবুর ও লিমা এখন কারাগারে। আজ কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী অন্তে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন। 

উল্লেখ্য যে, মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করা এবং এতিমের সাথে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ করে দেনমোহরের টাকা আত্মসাৎ , মারপিট ও ভীতি প্রদর্শন অপরাধে ভূয়া লেঃ কর্ণেল আব্দুর সবুর (৪৫) ও তার স্ত্রী নাসরিন আক্তার লিমা (৪০)’র বিরুদ্ধে এক ভুক্তভোগী মামলা করেছে। 

বুধবার (২৬ জুন) কুষ্টিয়া মডেল থানায়  এই মামলাটি করেন ভুক্তভোগী ও মামলার বাদী কলেজছাত্রী ও এতিমকন্যা ইশরাত জাহান প্রকৃতি (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। 


মামলায় বলা হয়, আসামি দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর গোয়ালবাড়ি এলাকার আত্তার উদ্দিনের (পেয়ারা) ছেলে আব্দুল সবুর সাদ্দাম (৪৫) ও আসামি তার স্ত্রী কুষ্টিয়া সদর থানার হাউজিং স্টেট ডি-৭১ ব্লকের রমজান আলির কন্যা (এডুকেয়ার স্কুলের শিক্ষিকা) নাসরিন আক্তার লিমা (৪০)’র বিরুদ্ধে কুমারগাড়া মধ্যপাড়ার মৃত রাশেদুল হাসানের কন্যা ইসরাত জাহান প্রকৃতি কুষ্টিয়া মডেল থানায়। 

মিথ্যা পরিচয় দিয়া বিবাহ করা এবং প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ করিয়া দেনমোহরের টাকা আত্মসাৎ ও ভয়-ভীতি প্রদর্শনের অপরাধ করেছে। আত্মসাৎকৃত টাকা পরিমাণ ৭ লক্ষ ৫০ হাজার টাকার মামলা করেন ভুক্তভোগী পরিবার। 

এজাহারে ইসরাত জাহান প্রকৃতি উল্লেখ করেন, আমার পিতা ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। আমি কুষ্টিয়া গড়াই মহিলা কলেজ হইতে ২০২১ সালে এইচএসসি পাশ করি। আমি আমার মা ও সৎ পিতার সহ কুষ্টিয়া মডেল থানাধীন সাদ্দাম বাজার (টুরিস্ট পুলিশ ভবনের) সামনে জনৈক দেলোয়ার হোসেনের ভাড়া বাসায় বসবাস করি। আমাকে বিবাহ দেওয়ার জন্য আমার মা বিভিন্ন আত্মীয় স্বজন ও ঘটকের মাধ্যমে ছেলে খুঁজতে থাকেন। এক পর্যায়ে আমার প্রবাসী ভাই সনি বিশ্বাস জানান, ২নং আসামি নাসরিন আক্তার লিমা’র কাছে একটি ভালো ছেলের খোঁজ আছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy