প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৯:৩৮ পিএম আপডেট: ০১.০৭.২০২৪ ২:১৫ পিএম (ভিজিট : ২৩৫)

X
রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (আবু নূর) আজ রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে রায়পুরা উপজেলা আওয়ামীলীগে যোগদান করেছেন।
রায়পুরা উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউনুছ আলী ভূইয়ার সভাপতিত্বে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে আয়োজিত এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি আওয়ামীলীগে যোগদান করেন।
বক্তাগণ বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এতে আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত। রায়পুরা আ'লীগের গতি আরও ত্বরান্বিত হবে। রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সর্বদা নব যোগদানকৃত সাবেক চেয়ারম্যানের পাশে থাকবে।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা পৌর আ'লীগ সভাপতি মাহবুবুল আলম শাহীন, রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা উপজেলা আ'লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পৌর আ'লীগ সহ-সভাপতি হারুনুর রশীদসহ স্থানীয় আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে একেএম মহিউদ্দিন, জালাল উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন, মোগল হোসেন, ফারুক মাস্টার, এনামুল হক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া।