নড়াইলে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

শূকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতেনড়াইলেসদর উপজেলার কলোড়া

2024-07-01T13:03:01+00:00
2024-07-01T14:12:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১:০৩ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ২:১২ পিএম  (ভিজিট : ১৯১)
X

শূকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতে নড়াইলে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গত ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। 


গতকাল মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

ওসি (তদন্ত) সাজেদুর রহমান বলেন, মরদেহগুলো উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ইউপি সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ১ জন আহত হন। তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy