প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ২:০০ পিএম আপডেট: ০১.০৭.২০২৪ ২:১৪ পিএম (ভিজিট : ১৪০)

X
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী শ্রেণি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।