স্বামী বিদেশে থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ, অতঃপর...

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ

2024-07-01T18:02:45+00:00
2024-07-01T18:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামী বিদেশে থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ, অতঃপর...
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:০২ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ৬:২১ পিএম  (ভিজিট : ৩৪০)
X

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার  দুপুর ১ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোবারকদিয়া গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মতিয়ার মিয়ার স্ত্রী রুমি খাতুন দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। স্বামী বিদেশে থাকেন, শাশুড়ি মারা গেছেন অনেক দিন আগে। বাড়িতে রুমি খাতুন, তার দুই সন্তান ও শ্বশুর থাকতেন। 


স্বামী বিদেশে থাকার সুযোগে শ্বশুর রেজাউল মিয়া তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতো। রুমি খাতুন রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর রেজাউল মিয়া তার ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের একপর্যায়ে রুমি খাতুন অন্তঃস্বত্তা হয়ে পড়েন।

আত্মীয় স্বজনদের কাছে বলেও তিনি কোনো বিচার না পেয়ে পরবর্তীতে আদালতে মামলা করেন। শুনানি ও সাক্ষী শেষে সোমবার আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ স্বপন পাল বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক শ্বশুর রেজাউল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ রায়ে বাদীসহ আমরা সবাই খুশি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy