পিরোজপুরে যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষ রোপন করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের

2024-07-01T18:13:32+00:00
2024-07-01T18:18:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:১৩ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ১৮৯)
X

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষ রোপন করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। 


জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু’র সার্বিক তত্ত্ব্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ সহ জেলা, সদর উপজেলার  ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বনজ ফলজ ও ঔষধি সহস্রাধীক বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়নের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয়। 

পরে  সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা, সদর উপজেলার  ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy