হামলায় আহত নেত্রীকে দেখতে গেলেন সাবেক সংসদ সদস্য

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে হামলায় আহত উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানা বেগমকে হাসপাতালে দেখতে যান শাহজাদপুরের সাবেক সংসদ

2024-07-01T18:16:17+00:00
2024-07-01T18:18:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামলায় আহত নেত্রীকে দেখতে গেলেন সাবেক সংসদ সদস্য
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:১৬ পিএম  আপডেট: ০১.০৭.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ২৩৫)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে হামলায় আহত উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানা বেগমকে হাসপাতালে দেখতে যান শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য  প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উল্লেখ্য গত ২৬ জুন উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ শাহানা বেগমকে সীমা পারভীন  নির্মমভাবে পিটিয়ে জখম করে। বর্তমানে সে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা মহিলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মোছাঃ শাহানা বেগম (৬৫) এর উপর হামলার প্রতিবাদে উপজেলা মহিলা আওয়ামী লীগ রবিবার শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভকারীরা হামলাকারী সীমা পারভীনকে গ্রেফতারের দাবি জানিয়ে শ্লোগান দেয়। পরে প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনাজ, পোতাজিয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগ  নেত্রী আয়শা বেগম প্রমূখ ।


বক্তারা বলেন, গত ২৬ জুন উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ শাহানা বেগমকে সীমা পারভীন চলন্ত ভ্যানের উপর নির্মমভাবে পিটিয়ে জখম করে। বর্তমানে সে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অপরাধ ছিল সীমা পারভীনকে চেয়ারে বসতে না দেয়া । সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হাত জখম করে ।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সীমা পারভীনকে গ্রেফতার না করলে শাহজাদপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সে দলের কেউ নয়। আমরা সাবেক সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নেতৃত্বে শক্তিশালী উপজেলা মহিলা আওয়ামী লীগ গঠন করেছি এটাই কি আমাদের অপরাধ। আমরা অবিলম্বে সীমা পারভীনকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

সীমা পারভীন জানান, আমি তাকে মারপিট করি নাই একটু হাতাহাতি হয়েছে মাত্র। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy