ফরিদপুরে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা থেকে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১০। একই সাথে মাদক বহনকৃত একটি মাইক্রোবাস

2024-07-01T18:29:05+00:00
2024-07-01T18:29:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৬:২৯ পিএম   (ভিজিট : ২২০)
X

ফরিদপুরের  ভাঙ্গা থেকে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১০। একই সাথে মাদক বহনকৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান,  সোমবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে আনুমানিক ১৪ লাখ ৪ হাজার টাকা মূল্যমানের ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাঈম রশিদ (২৪), একই থানার শান্তিনগর গ্রামের মোঃ রহেল মিয়া (২৬) ও জীবনগর থানার গোয়ালপাড়া গ্রামের মোঃ রাজন মিয়া (২৬) ।

এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 এছাড়া আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। 
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy