মধ্যরাতে যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী, অতঃপর...

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন আয়নাল সানা নামের অপর প্রবাসী এক যুবক।রবিবার মধ্য

2024-07-01T20:52:24+00:00
2024-07-02T00:12:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী, অতঃপর...
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৮:৫২ পিএম  আপডেট: ০২.০৭.২০২৪ ১২:১২ এএম  (ভিজিট : ৫১৪)
X

যশোরের ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন আয়নাল সানা নামের অপর প্রবাসী এক যুবক। রবিবার মধ্য রাতে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আয়নাল সানা বড়পোদাউলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসী, ছুটিতে দেশে এসেছে।

এ ঘটনার পর গ্রাম্য শালিস বসিয়ে ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে ৩০ হাজার টাকায় দফারফা করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহান আলী মেম্বার, আব্দুল মান্নান, সৈয়দ ও মোস্তফা সহ গ্রাম্য মাতব্বররা।


জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামের প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে তার স্ত্রী ও একই গ্রামের যুবক আয়নাল সানাকে আপত্তিকর অবস্থায় আটক করেন বেরসিক জনতা। পরে গ্রাম্য শালিস বসিয়ে আটক যুবককে ও প্রবাসীর স্ত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযুক্ত আয়নাল সানা

অভিযুক্ত আয়নাল সানা

তরিকুলের ভাবি নাজমুন নাহার জানান, দীর্ঘদিন যাবত আমার দেবর তরিকুল প্রবাসে থাকেন। এই সুযোগে প্রতিবেশী অপর মালয়েশিয়া প্রবাসী আয়নাল  আমার দেবর তরিকুলের স্ত্রীর সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

তিনি আরও জানান, সম্প্রতি আয়নাল সানা মালয়েশিয়া থেকে বাড়ি আসে এবং গোপনে তরিকুলের স্ত্রীর সাথে রেস্টুরেন্টে দেখা করে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাদের দুজনকে নজরে রাখে তারা। ঘটনার দিন আয়নাল সানা তরিকুলের স্ত্রীর ঘরে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে ধরে ফেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy