ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।মঙ্গলবার দুপুরে পরশুরাম ও

2024-07-02T16:06:08+00:00
2024-07-02T16:06:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৯৬)
X

পরশুরাম ও ফুলগাজী উপজেলায়  স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে  পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। 

মঙ্গলবার দুপুরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ক্ষতিগস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, গতকাল রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্লাবিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর বন্যা কবলিত এলাকার খবর নিতে বলেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশে  উজানের পানিতে বন্যার খবর পেয়ে গতকাল রাতে আমাকে ক্ষতিগস্থ জেলা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললে  আমি ফেনীর উদ্যেশ্যে ছুটে আসি এ ছাড়াও  গতকাল আপনাদের এমপি আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম  ফোনে বিষয়টি অবহিত করেছে। 

পরশুরাম ও ফুলগাজী উপজেলার থেকে উজানের পানি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধান করতে অনুরোধ করবো আশা করছি অচিরেই পরশুরাম ও ফুলগাজীবাসীর দীর্ঘ দিনের দাবী স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও ফেনী ১ আসনের সাংসদ সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়ার  উপস্থিতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বিতরণ করেন।

এদিকে পরশুরাম ও ফুলগাজী উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ২ উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মহুরি নদীর পানি বিপদসীমার ওপরে, বাঁধ ভেঙে ডুবছে জনপদ জেলা প্রশাসক বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। 

বিষয়টি আমরা তিনটি বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকার এইচএসসি পরীক্ষার্থী আলমগীর হোসেন জানান  বন্যার পানিতে রাতে ঘরের খাট সহ পানিতে তলিয়ে গেছে এতে পরিবারের সদস্যদের নিয়ে  খুব কষ্টে আছি। এলাকার সকল রাস্তাঘাট ডুবে গেছে এই পরিস্থিতিতে আমাদের দ্বারা পরীক্ষায় বসা সম্ভব না। সকালে কষ্ট করে কেন্দ্রে আসার পর পরীক্ষা স্থগিতের কথা জেনেছি।

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এই  পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এবার উপজেলায় চারটি কেন্দ্রে ১ হাজার ১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৪ টি স্থানে  ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy