আখাউড়া থানা থেকে মাদক মামলার আসামি পলায়ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা হতে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।পলাতক

2024-07-02T17:52:40+00:00
2024-07-02T17:52:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়া থানা থেকে মাদক মামলার আসামি পলায়ন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৭২)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা হতে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

পলাতক আসামির নাম আরজু মিয়া(২৪) সে প্বাশবর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে। সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়া কে ৪ কেজি গাঁজাসহ আটক করে। 

বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে। এরপর বেলা দুইটার দিকে আসামি আরজু মিয়া পলায়ন করে।আসামিকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।ঘটনার পর থেকে পুলিশ আরজু মিয়াকে ধরতে অভিযানে নেমেছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো আসামি ধরতে পারেনি পুলিশ।

জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy