বিহারী রানা ও ইমন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর আলোচিত বিহারী রানা (৩৬) ও মো. ইমন (২৩) হত্যার সঙ্গে জড়িত আসামি মহানগরের গোয়েন্দা বিভাগের একটি

2024-07-03T10:59:16+00:00
2024-07-03T10:59:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিহারী রানা ও ইমন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৮৫)
X

খুলনা মহানগরীর আলোচিত বিহারী রানা (৩৬) ও মো. ইমন (২৩) হত্যার সঙ্গে জড়িত আসামি মহানগরের গোয়েন্দা বিভাগের একটি টিম ফরিদ গাজীকে (৩২)গ্রেপ্তার করেছে। গোয়েন্দা বিভাগের একটি টিম মঙ্গলবার (২ জুলাই) রাতে মহানগর খুলনা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফরিদ গাজীকে সোনাডাঙ্গার শেখপাড়া মেইন রোড এর মো. ফারুক গাজী ছেলে ।

পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি  সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে (৩৬) গুলি করে হত্যা করা হয় । এ সময় তার বন্ধু মো. জাহিদ হাসান পলাশকে (৩৬) গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় বিহারী রানার স্ত্রী হাবিবা খাতুন (৩০) বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করেন।

এছাড়া ২০২৩ সালের ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সোনাডাঙ্গার গোবরচাকার গাবতলা মোড়ের মোহাম্মদ খার বাড়ীর সামনে মো. ইমনকে (২৩) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো.সানোয়ার হোসেন (৪৩) বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy