সিংগাইর পৌরসভার ২৩ তম বাজেট ঘোষণা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৩১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার

2024-07-03T13:06:05+00:00
2024-07-03T13:06:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইর পৌরসভার ২৩ তম বাজেট ঘোষণা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১:০৬ পিএম   (ভিজিট : ২৫২)
X

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৩১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৭ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত পৌর সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩৯ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লাখ টাকা প্রারম্ভিক জের ৬ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৭ টাকা । রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৭ টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে পৌর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে করেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার মহিলা কাউন্সিলর ১,২,৩ পারুল আক্তার,৭,৮,৯ মোসা.আলেয়া বেগম,কাউন্সিলর মো.আতাউর রহমান, গিয়াসউদ্দিন, রিয়াজুল ইসলাম, রেজাউল করিম (টিপু) সোহেল রানা, মাহফুজ সরকার, কামাল হোসেন ও মোহাম্মদ শামসুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোসা.তাজিয়া ইসলাম, উচ্চমান সহকারী মো.সাইদুর রহমান, হিসাব রক্ষক মো.আনিসুর রহমান, এসেসর সোলায়মান সিদ্দিকী, কর আদায়কারী মিজানুর রহমান, উপ-সহ:প্রকৌশলী হাবিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর বেগম শাহনাজ পারভীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy