খালেদা জিয়ার মুক্তি চেয়ে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি।গতকাল বুধবার সকালে

2024-07-03T16:07:03+00:00
2024-07-03T16:07:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মুক্তি চেয়ে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৯১)
X

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি।

গতকাল বুধবার সকালে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এলাকায় এই সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এতে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির।

বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম,শহর বিএনপির সিনিয়র যুগ্ম  সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের মির্জা আব্দুল জব্বার বাবু,  সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy