মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার

2024-07-03T16:43:03+00:00
2024-07-03T16:43:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদক মামলায় কৃষকলীগের বহিস্কৃত সভাপতির যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৬৯)
X

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।    

বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন । রায় ঘোষনার সময় আসামী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।  

মামলা সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১ টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দি গ্রামের মোঃ হাবিবুর রহমানের বসত ঘরের মধ্যে খাটের নিচে একটি মাটির জারের মধ্যে থেকে র‍্যাব-৮, ২নং কোম্পানী ফরিদপুর সদস্যরা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ০২ ।  

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পি,পি মোঃ আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy